|
শিল্পমন্ত্রী নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
|
![]() শিল্পমন্ত্রী নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, এমপি। বিশেষ অতিথি নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শাহীন ভূঁইয়া সহ জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। নরসিংদী জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শনিবার (২৭জানুয়ারী) সন্ধ্যা ৭টায় একটি আনন্দঘন পরিবেশে মধ্য দিয়ে নরসিংদী মোসলেহ উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন ঘোষনা করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। জানা যায়,জেলা প্রশাসক ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্ণামেন্টে ২৫ টি একক দল এবং ৪১ টি দ্বৈত দল সহ মোট ৬৬টি দল অংশ গ্রহণ করবে। অনুষ্ঠানটির আয়োজন করেন নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
