চন্দনাইশে সাব রেজিষ্ট্রার শর্মি পালিতের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 January, 2024, 12:23 AM
চন্দনাইশে সাব রেজিষ্ট্রার শর্মি পালিতের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সাব রেজিষ্ট্রার শর্মি পালিতের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গত ২৭ জানুয়ারী সকালে গাছবাড়ীয়াস্থ ভুক্তভোগী পরিবারের বাসভবন (পুরাতন সাব রেজিস্ট্রার অফিসে) এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ হারুন লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে গাছবাড়িয়া সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার শর্মি পালিত ও দোহাজারী ভূমি অফিসের তহসিলদার নাসিরের বিরুদ্ধে ঘুষ নিয়ে বাতিল কৃত দানপত্র দলিলের তথ্য গোপন করে নির্দিষ্ট ব্যক্তির নামে মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে নামজারী সৃজন করার অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে সাব রেজিস্ট্রার শর্মি পলিতের শরণাপন্ন হলে তিনি ক্ষুদ্ধ হয়ে ভুক্তভোগীর মালিকানাধীন ভবনে ভাড়াকৃত গাছবাড়িয়া রেজিস্ট্রী অফিসটি চুক্তি মেয়াদ শেষ হওয়ার আগে অবৈধ পন্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ ভুল তথ্য দিয়ে জেলা সাব রেজিষ্ট্রার বরাবরে চিঠি ইস্যু করে ৭ লক্ষ টাকা বাকী রেখে রেজিস্ট্রী অফিসটি অন্যত্র সরিয়ে নেয়। যার ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এসময় লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিগত ১৯৮১ সালের ৩০ নভেম্বর ভুক্তভোগীর দাদী জরিমন খাতুনের মালিকানা পশ্চিম ধোপাছড়ি মৌজার ২.৯২ একর সম্পত্তি তার চাচা আবদুল গফুর সওদাগরের রেজিষ্ট্রকৃত ৩৫৩৬ নং দানপত্র মূলে হস্তান্তর করেন। পরবর্তীতে ভুক্তভোগীর চাচা আবদুল গফুর সওদাগর পুনরায় বিগত ১৯৮৩ সালের ৩০ নভেম্বও রেজিষ্ট্রকৃত ৪৪০৪ নং দলিল মূলে তার দাদী জরিমন খাতুন কে উক্ত ২.৯২ একর সম্পত্তি ফেরত প্রদান করে স্বত্বচ্যুত হন। কিন্তু তার চাচা আবদুল গফুর সওদাগর উক্ত সম্পত্তি পুনরায় ফেরত প্রদানের তথ্য গোপন করে সাব রেজিস্ট্রার শর্মি পালিত ও তহসিলদার নাসিরের সাথে মোটা অংকের লেনদেনের বিনিময়ে পূর্বের দানপত্র দলিল মূলে তার তিন ছেলের নামে নামজারী সৃজিত বিএস ৫৮০ নং খতিয়ান সৃজন করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল আবছার শর্মি পালিতের বিভিন্ন দূর্নীতির কথা উল্লেখ করে বলেন, শর্মি পালিতের এর দূনীর্তির সুষ্ট তদন্তের জন্য দুদুকসহ সরকারি সংশ্লিষ্ট প্রশসানের হস্তক্ষেপ কামনা করছি। এসময় ভুক্তভোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুদ্দীন ফারুকী, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম ও মোঃ ফারুক।