ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:39 PM

বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

সৌন্দর্যের কোনও সংজ্ঞা হয় না। যিনি দেখছেন তাঁর চোখে যা সুন্দর সেটাই তাঁর কাছে সৌন্দর্য। তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না।

সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমেই রয়েছেন কিম তেইহিউং। বিটিএস- এর অন্যতম সদস্য। ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন, কম্পোজ করেন এবং গান। গত ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদানের আগে ভি ' লেওভার ' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতামহলে সমাদৃত হয়। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি তিনি অ্যান্টি - টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন।


ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা। একাধিক জেনারেশন ধরে তাঁর রূপের ভক্ত মানুষ। ভোটিংয়ে ২ নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম।


রায়ান রেনল্ড হয়েছেন তৃতীয় বাছাই। একজন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী রায়ান। ডেডপুল-এ ওয়েড উইলিয়মসনের চরিত্রে নজর কেড়েছিলেন রায়ান।


হেনরি কাভিল, সুপারম্যান। ২০১৩ সালে ম্যান অফ স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কহো না প্যায়ার হ্যায় ছবির পর। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় ৫ম হৃত্বিক।

এরপর রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, শক্তিশালী অ্যাভেঞ্জার থর অভিনেতা ক্রিস।

এক সময় ছিলেন বিশ্বের সবচেয়ে সুপুরুষ। এখন তালিকায় সপ্তম। ৬১ বছরের জর্জ ক্লুনি প্রজন্মের পর প্রজন্ম আকর্ষণীয় পুরুষের তালিকায় রয়েছেন।

ব্র্যাড পিটকে কীভাবে ভুলবেন? মোস্ট হ্যান্ডসাম পুরুষদের তালিকায় ব্র্যাড রয়েছেন অষ্টম স্থানে।

রায়ান গলসিং, লম্বা ও পেশিবহুল চেহারার অভিনেতা। ছবি ও টেলিভিশন দুই জায়গায় অভিনয় করে সেরা আকর্ষণীয় পুরুষদের তালিকায় নবম তিনি।

টম ক্রুজের নাম না থাকলে এই তালিকা ভুল হত। বিশ্বের অন্যতম সেরা অভিনেতা। আকর্ষণীয় পুরুষদের তালিকায় ২০২৪ সালে তিনি দশম স্থানে রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status