ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যক্ষের উপঢৌকন ফিরিয়ে দিলেন
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:08 PM

কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যক্ষের উপঢৌকন ফিরিয়ে দিলেন

কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যক্ষের উপঢৌকন ফিরিয়ে দিলেন

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্রথম বারের মতো নিজ এলাকায় আসেন। গতকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্যকে খুশি করতে তার বাসায় কমলা, আপেল, আঙ্গুর, মিষ্টিসহ পায়জামা, পাঞ্জাবি ও তার স্ত্রীর জন্য শাড়ি উপঢৌকন হিসেবে নিয়ে আসেন হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ হাফিজ রুহুল আমিনসহ ওই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক।
এসব উপঢৌকন দেখে ক্ষুব্ধ হন নব-নির্বাচিত সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে। তিনি ফুলের তোড়া নিয়ে বাকি উপঢৌকন ফেরত দেন। হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হাফিজ রুহুল আমিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে নব- নির্বাচিত সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে বলেন, আমি মানুষের ভালোবাসা নিয়েই থাকতে চাই। কোন উপঢৌকন পছন্দ করি না। তিনি বলেন, উপঢৌকন নিয়ে নয়, এলাকার সমস্যা সমাধানের ব্যাপারে আসবেন। নব নির্বাচিত সাংসদের এধরনের আচরণ উপস্থিত লোকজন এবং একই সাথে বিষয়টি জেলার  ছড়িয়ে পড়লে সর্বত্র প্রশংসিত হন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status