ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মিরসরাইয়ে ঘেরের কয়েক কোটি টাকার মাছ সাগরে!
মোঃ সালাউদ্দিন রাসেল, মিরসরাই
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:05 PM

মিরসরাইয়ে ঘেরের কয়েক কোটি টাকার মাছ সাগরে!

মিরসরাইয়ে ঘেরের কয়েক কোটি টাকার মাছ সাগরে!

চট্টগ্রামের মিরসরাইয়ে মৎস্য জোন খ্যাত মুহুরী প্রজেক্ট মৎস্য ঘের এলাকায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ(বেজা)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও বুধবার(২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলের সিডিএসপি বাঁধ ও সুপারডাইক এলাকার বেশ কিছু মৎস্য ঘেরের বাঁধ কেটে দেওয়া  হয়। এতে মাছ চাষীরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় মৎস্য ঘের মালিকরা জানায়, বেজা কতৃপক্ষ মৎস্য ঘেরের বাঁধ কেটে দেওয়ার ফলে কয়েক কোটি টাকার মাছ পাশের সাগরে চলে যায়। তবে বেজা কর্মকর্তারা বলছেন এখানে সরকারি জমির দখল করে মাছের ঘের তৈরি করা হয়েছে। পূর্বে তাদের সরে যেতে বলা হলেও তারা বেজার নির্দেশনারও কর্ণপাত করেনি।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার জিরো পয়েন্ট থেকে পশ্চিম ও উত্তরাঞ্চলে গিয়ে দেখা যায়, এখানে বেশ কিছু মাছের ঘেরের পাড় কেটে দেয় বেজা কর্তৃপক্ষ। এসময় মাছ চাষী আজমল হোসেন ও নুরুল আবছার অভিযোগ করেন, তারা ২০ বছরেরও অধিক সময় এখানে মাছ চাষ করছেন। বেজা কর্তৃপক্ষ কোনরকম পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ মাছ ভর্তি ঘেরের পাড় কেটে দেয়। এতে তাদের কয়েক কোটি টাকার মাছ ও মাছের পোনা সাগরে পতিত হয়েছে।

মাছ চাষী আজমল হোসেন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিঠাপানির মাছ চাষে আমাদের উদ্ভুদ্ধ করছেন। অথচ এখানে কোটি কোটি টাকার মাছের ঘের উচ্ছেদ করা হচ্ছে। আমাদের দাবি মুহুরী প্রজেক্ট মৎস্য ঘের এলাকাকে মৎস্য জোন ঘোষণা করে এটিকে রক্ষা করা হোক। কারণ এখানে চট্টগ্রামের মৎস্য খাদ্য চাহিদার প্রায় ৭০ ভাগ মাছ উৎপাদন হয়।

বেজার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ ইয়াছিন জানান, সরকারি জমিতে তারা অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে। ঘের মালিকদের গত বছর ডিসেম্বর থেকে মাছ সরিয়ে নিতে সময় দেয়া হয়েছিলো। তারা বেজার নির্দেশের কর্ণপাত করেনি। মঙ্গলবার(২৩ জানুয়ারি) থেকে আমরা বেজার আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করছি এবং অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলাকায় প্রায় দশ হাজার একর মাছের ঘেরে বছরে ৪৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়। সরকারের মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এ এলাকায় উৎপাদিত মাছ চট্টগ্রামের মৎস্য খাদ্য চাহিদার যোগান দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status