ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মিরসরাইয়ে মাঠে মাঠে হলুদের সমারোহ, লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ
মোঃ সালাউদ্দিন রাসেল, মিরসরাই
প্রকাশ: Thursday, 25 January, 2024, 1:10 PM

মিরসরাইয়ে মাঠে মাঠে হলুদের সমারোহ, লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ

মিরসরাইয়ে মাঠে মাঠে হলুদের সমারোহ, লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ

চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষকরা সরিষা চাষে ঝুঁকেছেন। ভোজ্যতেলের চাহিদা মেটাতে সারাদেশের মতো এ উপজেলায়ও লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে। সরিষা চাষে অল্প পুঁজিতে বেশি লাভ। এ কারণে উপজেলায় এবার সরিষা চাষ বেড়েছে। ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে জোর দিয়েছেন তারা।

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২০২২ সালে ৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ হেক্টরে। চলতি মৌসুমে আবাদ হয়েছে ৬২৫ হেক্টর জমিতে। সরিষা চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

একসময় এ অঞ্চলে সরিষা চোখেই পড়তো না। এখন দিনে দিনে সরিষার হলুদ ফুলে ছেয়ে যাচ্ছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত মাঠ। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছেন কৃষক।

কৃষকেরা অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল (উফশি) বারি-১৪, বারি-৯, বিনা ৯-১০, সরিষা-১৫, সোনালি সরিষা (এসএস-৭৫) ও স্থানীয় টরি-৭ আবাদ করেছেন। বিশেষ করে উপজেলার জোরারগঞ্জ, হিঙ্গুলী, ওসমানপুর, খৈয়াছড়া হাইতকান্দি, ইছাখালী ও সাহেরখালী ইউনিয়নে বেশি সরিষা চাষ হয়েছে।

স্থানীয়রা জানায়, বছরের পর বছর স্থানীয় জাতের সরিষা চাষ করে ফলন কম ও উৎপাদনে সময় বেশি লাগায় কৃষকেরা সরিষা চাষ অনেকাংশে কমিয়ে দেন। তবে চলতি মৌসুমের শুরুতে উপজেলা কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বেশি ফলনশীল বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে। এ জাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় দেড় হাজার কেজি।

উপজেলার হিঙ্গুলী গ্রামের সরিষা চাষি রশিদুল ইসলাম জানান, তিনি এ বছর ১০ কড়া জমিতে বারি-১৪ ও বিনা-৯/১০ জাতের সরিষার আবাদ করেছেন। মাত্র হাজার খানেক টাকা খরচ হয়েছে। সরিষা ভালো হয়েছে। তিনি আশা করছেন ১০ গুণ লাভ হবে।

দক্ষিণ মধ্যম অলিনগরের চাষি গনি আহম্মদ বলেন, ‘গত বছর ২০ শতক জমিতে বারি-১৪ সরিষা চাষ করেছি। ফলন হয়েছে ৩০ কেজি। এবার একই জাতের সরিষা ৩০ শতক জমিতে চাষ করা হয়েছে। আগের বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে আশাবাদী।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, ‘এবার উপজেলায় প্রায় ৩২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছে ৬০ হেক্টর জমিতে। সরিষা চাষের জন্য প্রায় ৩০০ জন কৃষককে বিনা মূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। সরিষা চাষের জন্য উপযোগী মাটি হচ্ছে দোঁআশ মাটি।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বীজ, সার সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সবচেয়ে বেশি বারি-১৪ সরিষা চাষ হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status