ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 January, 2024, 12:29 PM

আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

আইসিইউতে মোস্তফা সরয়ার ফারুকী

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সোমবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

তবে কোন হাসপাতালে ফারুকী চিকিৎসাধীন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁর নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব প্রভৃতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status