ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মহেশপুরে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 January, 2024, 12:37 PM

মহেশপুরে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মহেশপুরে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মহেশপুরে বালু বোঝায় ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


মঙ্গলবার সকাল ৮টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের রিয়াজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর হোসেন (৩৫) ও পান্তাপাড়া গাবতলা গ্রামের আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)।

এ ঘটনায় আহত হয়েছেন- বলিভদ্রপুর গ্রামের পাঞ্জু বিশ্বাসের আকিদুল ইসলাম, পান্তাপাড়া গ্রামের চারু ব্যাপারীর দুই ছেলে কালু ব্যাপারী ও কামাল হোসেন, ইশালডাঙ্গা গ্রামের তোয়াব আলীর মেয়ে তাসলিমা বেগম ও ঘুগরী গ্রামের মাহিন্দ্র চালক সেলিম হোসেন। নিহত ও আহতেরা সবাই ঝিনাইদহ জেলা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদশীরা জানান, সকালে যাত্রীবাহি মাহিন্দ্র মহেশপুর শহর থেকে ঝিনাইদহ আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহতের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে অবস্থায় আশংঙ্খাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status