|
যুবকের বাইক তল্লাশী করে মিললো শতাধিক ফেনসিডিল চালক ও আরোহী আটক
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() যুবকের বাইক তল্লাশী করে মিললো শতাধিক ফেনসিডিল চালক ও আরোহী আটক আটককৃত যুবকদ্বয় হলো- জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া এলাকার টগরী বেগম ও ইউসুফ আলীর ছেলে মশিউর রহমান (২৪) এবং বনপাড়া ভবানীপুর এলাকার তারাফুল বেগম ও একরামুল হকের ছেলে আনারুল ইসলাম (২৭)। এ বিষয়ে সোমবার (২২ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, মাদকের একটি বড় চালান আসার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (২১ জানুয়ারী) রাত সাড়ে ১০ টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ নং নয়ালাভাঙ্গা ইউপির অন্তর্গত নয়ালাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাবের আভিযানিক দল তার গতিরোধ করে তল্লাশি করে ৯০ হাজার ৩ শত টাকা মূল্যের ১২৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আনারুল ও মশিউরকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করা হয়েছে বলে জানান কম্পানী কমান্ডার মেজর মারুফুল ইসলাম। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
