ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ চট্টগ্রামে আবারো সড়কে লাশের মিছিল,ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩
জাবের বিন রহমান আরজু,দক্ষিণ চট্টগ্রাম
প্রকাশ: Monday, 22 January, 2024, 11:36 PM

দক্ষিণ চট্টগ্রামে আবারো সড়কে লাশের মিছিল,ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

দক্ষিণ চট্টগ্রামে আবারো সড়কে লাশের মিছিল,ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

২২ জানুয়ারি (সোমবার) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুর দীঘি নয়া পাড়া এলাকায় কক্সবাজার অভিমুখী মালবাহী (চট্র মেট্রো-ড ১১-১৩১৪) ট্রাকের সাথে চট্টগ্রাম মূখী একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে ট্রাকের নিচে দুমড়েমুচড়ে গেলে মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, পদুয়া নয়া পাড়া জালাল আহমদের ছেলে নুরুল আবছার (৪০), চুনতী সোলতান মৌলবী পাড়া আব্দুল কাদেরের ছেলে যোবায়ের (২৫) ও রাংগুনিয়া রাজা নগর বাবুল মিয়ার ছেলে মোঃ জাহেদ (২৭)। পরে দোহাজারী হাইওয়ে থানা ও লোহাগাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া ঠাকুর দীঘি নয়া পাড়া এলাকায় কক্সবাজার অভিমূখী বেপরোয়া মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীসহ ট্রাকের নিচে দুমড়েমুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩জন মারা যায়। এ সময় ট্রাক ড্রাইভার গাড়ি থেকে লাফিয়ে অন্যত্র পালিয়ে যায়। পরবর্তীতে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরাদেহ গুলো উদ্ধার করেন। এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানা ওসি খান মোঃ এরফান জানান, পদুয়া ঠাকুর দীঘি নয়া পাড়া এলাকায় সড়ক দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিস টিমের সমন্বয়ে লাশগুলো উদ্ধার করে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসি। নিহতদের স্বজনরা আসলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status