ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দিলেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Monday, 22 January, 2024, 11:30 PM

মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দিলেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দিলেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

ফেনীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকালে শহরের দাউদপুর সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী জেলা শাখার আয়োজনে সংগঠনটির সভাপতি মো.মফিজ উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 

ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মো.মহসিন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাঈমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.হুমায়ুন রশিদ, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপদেষ্টা মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ.এস.সাইদুল হক বুলবুল, নিজাম উদ্দিন ভূঁইয়া ও ফেনী সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আফছার। 

কম্বল বিতরণকালে প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, চোখের আড়াল হলে মনের আড়াল হয় আসলে কথাটি সত্য না। আপনাদের সাথে হয়তো সবসময় আমার দেখা হয় না, তবে আপনারা আমার মনে আছেন এবং থাকবেন। 

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৩' শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মাঝে কম্বল বিতরণ করেন। 

এছাড়াও স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার অসচ্ছল সন্তান জেসমিন আক্তারকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status