ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর ৭ জন উপদেষ্টা, কার দায়িত্ব কী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 January, 2024, 12:29 AM

প্রধানমন্ত্রীর ৭ জন উপদেষ্টা, কার দায়িত্ব কী?

প্রধানমন্ত্রীর ৭ জন উপদেষ্টা, কার দায়িত্ব কী?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন সরকার গঠনের পর তাদের উপদেষ্টার দায়িত্ব দেয়া হলো।

রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এ দায়িত্ব বণ্টন করলেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ড. মসিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভী প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।


এছাড়া ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ওই দিনই ছয় উপদেষ্টাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজনই আগের সরকারে একই উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ছয়জন উপদেষ্টার মধ্যে কামাল আবদুল নাসের নতুন।

সালমান ফজলুর রহমান ছাড়া বাকি উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন‌।

বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সংসদ সদস্য সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা, তিনি মন্ত্রীর পদমর্যাদা নিলেও বেতন-ভাতা নেবেন না। ১৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয় এ তথ্য।

এদিকে রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো: আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সজীব আহমেদ ওয়াজেদকে (জয়) আবারো প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। গত ২৯ নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status