ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নদী দূষণ ও দখল নিয়ে নাগরিক ভাবনার আয়োজন করলো পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 January, 2024, 11:56 PM

নদী দূষণ ও দখল নিয়ে নাগরিক ভাবনার আয়োজন করলো পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

নদী দূষণ ও দখল নিয়ে নাগরিক ভাবনার আয়োজন করলো পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ জানুয়ারি বিকেলে নদী দূষণ ও দখল নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। 

শীতলক্ষা নদী সহ বিভিন্ন নদী দূষণ মুক্ত করে নারায়ণগঞ্জ কে সুন্দর ভাবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান  মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক ভাবনায় উম্মুক্ত আলোচনা করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ সভাপতি এম এ মুহিন, সাধারণ পাঠাগারের সেক্রেটারি নাজমুল হাসান রুমি, পরিবেশ গবেষক খালেদ সাইফুল্লাহ, রাজনৈতিক নেতা ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির দায়িত্বশীল কর্মকর্তা জহিরুল ইসলাম খোকন, নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির প্রতিনিধি শফিকুল ইসলাম ঢালী, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুন, নারী উদ্যোক্তা বুবলী আক্তার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের জেলার যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি সহ পরিবেশ আন্দোলনের স্বেচ্ছাসেবী মোঃ আলী, ফজলুল হক ভূঁইয়া, জহিরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোঃ সিরাজ ও গণমাধ্যম কর্মী মোক্তার হোসেন। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাঙালির সভ্যতা-সংস্কৃতি গড়ে উঠেছে নদীকেই কেন্দ্র করে। মিশরকে নীল নদের দান বলা হয়; তেমনি নদীমাতৃক বাংলাদেশকে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীর দান বলা যায়। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে অভিন্ন ৫৭টি নদী। নদী বিধৌত এ'দেশে ছোট-বড় মোট ২৩০টি নদী আছে আর শাখা-প্রশাখাসহ নদীর সংখ্যা প্রায় ৮০০টি। এ নদীগুলো সারাদেশে রক্তের শিরা-উপশিরার মতো বহমান। মেঘনা ব্রহ্মপুত্র শীতলক্ষ্যা ধলেশ্বরী বুড়িগঙ্গা আর বালু নদী পরিবেষ্টিত  নারায়ণগঞ্জ জেলা। এই নদীগুলো নারায়ণগঞ্জের পরিবেশের বিচিত্র অনুষঙ্গ। আমাদের দেশের একটি বৃহৎ জনগোষ্ঠির জীবন ও জীবিকার সম্পর্ক রয়েছে নদীর সাথে। খরস্রোতা নদীগুলোতে জেলেরা মাছ ধরত, নৌকাবাইচ হতো, উৎসবের আমেজে মেতে উঠত নদীর পাড়ের মানুষগুলো। কৃষি, মৎস্য, জেলেদের পেশা এবং সংস্কৃতির পাশাপাশি মানুষের নিত্যদিনের কাজের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ সবকিছুর একমাত্র উৎস ছিল এই নদীগুলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status