|
বেগমগঞ্জে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মামুনুর রশীদ কিরনকে সংবর্ধনা
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() বেগমগঞ্জে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মামুনুর রশীদ কিরনকে সংবর্ধনা বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর ১,২ ও ৯নং ওয়ার্ড কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে এই সংবর্ধনা দেওয়া হয়। রোববার বিকেলে ফারুক মিয়ার বাড়ীতে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ হান্নান সাগরের উপস্থাপনায় ইউনিয়ন ১,২ ও ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। বিশেষ অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আনসারি, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমীর হোসেন বাসার, সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ফারুক। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল ভোটে মামুনুর রশীদ কিরন কে নির্বাচিত করায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ইউপি সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও মালা দিয়ে অভিনন্দন জানান। বক্তব্যে অতিথি ও নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সরকারের অধীনে নানা উন্নয়ন করা হয়েছে। মামুনুর রশীদ কিরন বেগমগঞ্জের উন্নয়নের রুপকার। তাই সরকারের হাতকে শক্তিশালী করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের একত্রে কাজ করার আহবান জানান। সেই সাথে যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছে তারা আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী হয়েছেন বলেও জানান। এই সময় আরো উপস্থিত ছিলেন, ভিপি মেজবাহ উদ্দিন টুটুল, ইউপি সদস্য মো. হানিফ, মো. শিপন, পশ্চিম নরোত্তমপুর আরাবিয়া মাদ্রাসা কেন্দ্র কমিটির আহ্বায়ক সাইমন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনির আহম্মদ, যুবলীগ আহবায়ক আবু জাফর স্বপন, সদস্য সাইফুল ইসলাম নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুপ, ছাত্রলীগের সভাপতি শোভন আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
