|
মাঘের হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবিপ্রবি ক্যাম্পাস
রাফিউল ইসলাম, পাবিপ্রবি
|
![]() মাঘের হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবিপ্রবি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের তিনটি স্লটে সকাল ৮টা ৪৫ মিনিট থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান জানান, এই প্রচন্ড শীতের সকালে প্রায় জমাট বাধানো হাতে পরীক্ষার খাতায় লিখতে বেশ বেগ পেতে হচ্ছে৷ এদিকে কুয়াশার চাদরে ঢেকে গেছে সূর্য। সারা দিন সূর্যের দেখা নেই। শীতের প্রকোপে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। অনেক সময় দেখা যায়, হলে অবস্থানরত শিক্ষার্থীরা হলের ছাদে আগুন জ্বালিয়ে আড্ডা দিয়ে পার করছে রাতের পর রাত। আড্ডার ফাঁকে চলছে গান। দিনের বেলায় এক চিলতে রোদ উঠলেই দেখা যায় কেন্দ্রীয় মাঠে জমে উঠে শিক্ষার্থীদের মাঝে আড্ডা, গান, খুনসুটি। রোদ উঠলেই সবার মাঝে আনন্দ বয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের এক বাস চালক জানান,ঘন কুয়াশায় ঢাকা রাস্তায় দৃশ্যমানতা ক্ষীণ থাকায় ভীষণ সতর্কতার সাথে চলতে হয়।তাছাড়া সাথে হাড় হিম করা বাতাস তো রয়েছে। শিক্ষার্থীরা জানায়, শীত প্রধান দেশ না হওয়ায় এটি মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। তবে এই অল্প সময়ে শীতকাল আমাদের উপভোগ করায় প্রকৃতির নানান সৌন্দর্য, এছাড়া শীতকে কেন্দ্র করে রয়েছে আমাদের মৌলিক কিছু সংস্কৃতি যেগুলো শুধু আমরা এই সময়টাতেই উপভোগ করতে পারি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ডাক্তার জানায়,পোশাক পরিধানে সতর্কতা থাকতে হবে। এই বিষয়ে হেলাফেলা করা যাবে না। তিনি আরও বলেন অনেকেই শীতকালে স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমায়। এটি পরিহার করতে হবে৷ গোসলে অতিরিক্ত গরম পানি ব্যবহার না করাই উত্তম। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
