ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফটিকছড়িতে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার
হাসান বিন ইউসুপ, ফটিকছড়ি
প্রকাশ: Sunday, 21 January, 2024, 11:37 PM

ফটিকছড়িতে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ফটিকছড়িতে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিরহাট পুরাতন ব্রীজ সংলগ্ন এলাকা হতে মুহাম্মদ মামুন (৩৫) ও মুহাম্মদ সুমন (৩৭) নামে দুই 
এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করেছে। ২০ জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাজিরহাট পুরাতন ব্রীজের উত্তর পার্শ্ব এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মামুন হাটহাজারী উপজেলার মন্দাখিনি গ্রামের হুরপাড়া এলাতার মৃত শফিউল আজমের ছেলে ও মুহাম্মদ সুমন একই এলাকার মো. আমির হোসেনের ছেলে।   
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার এসআই লিটন চাকমা বলেন, 'গত ১৭ জানুয়ারী মুহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। 

এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার শাহ'কে প্রধান ও নাজিরহাট পৌর যুবলীগের সভাপতি হাসানকে দ্বিতীয় আসামী করে ১৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট আসামী করে মামলা দায়ের করা হয়। 

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি মীর মো. নুরুল হুদা বলেন, 'দু'জনকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। কোন আসামীকেই ছাড় দেওয়া হবেনা। বাকী আসামীদের অচিরেই গ্রেপ্তার করা হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status