|
সীমান্তে ৮৪০ গ্রাম হেরোইনসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() সীমান্তে ৮৪০ গ্রাম হেরোইনসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ তার স্থায়ী বসবাস জেলার সদর থানার সরকারপাড়া হলেও মাদকের কারবার নির্বিঘ্নে করার জন্যে মধ্যচর এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাসরত ছিলো। আটককৃত কারবারী ওই এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে। রবিবার দুপুরে র্যাবের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে অবহিত করে র্যাব-৫ (সিপিসি-১) জেলা ক্যাম্পের কমান্ডার মেজর মারুফুল ইসলাম। বিজ্ঞপ্তির বরাতে জানা যায় ওই কারবারির বসতবাড়ির পূর্বমূখী টিনের ছাপড়া রান্নাঘরের মাটির চুলার ভিতর হইতে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকালিন সময় একটি বাটন মোবাইলসহ উদ্ধারকৃত হেরোইনগুলো জব্দ করে র্যাব সদস্যরা। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছিল। অভিযুক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় সু-পরিচিত। তার বিরুদ্ধে (আরএমপি) এর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা যার নং এফআইআর নং-১৮, তারিখ- ০৪ নভেম্বর, ২০২০; জি আর নং-৭৩৯, তারিখ- ০৪ নভেম্বর, ২০২০; ২০১৮ এর ৩৬(১) ধারা- সারণির ৮(গ)/৪১ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার কথা শিকারোক্তি দিয়েছে র্যাব সদস্যদের নিকট। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে জানায় জেলা র্যাব ক্যাম্প কমান্ডার।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
