|
ইটনায় মাদকসহ গ্রেফতার -১
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() ইটনায় মাদকসহ গ্রেফতার -১ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টার দিকে গ্রেফতার করা হয় ইটনা উপজেলার হাজারীকান্দা গ্রামের মৃত সুনুল্লার ছেলে খায়জুর আলী (৫০) কে। মিডিয়া সেলের দেয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এস.আই (নিঃ) উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৮ জানুয়ারী ২০২৪ খ্রি: ১২:৩৫ ঘটিকায় ইটনা থানাধীন সদর ইউপিস্থ ইটনা জিওলের হাওড়ে জিওলের বাধ সংলগ্ন পূর্বপাড়ে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। আসামীর হেফাজত হতে ২ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ১২.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন । এ ঘটনায় ইটনা থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
