|
ঝালকাঠিতে আ.লীগ নেতা হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকা জেলহাজতে
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝালকাঠিতে আ.লীগ নেতা হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকা জেলহাজতে গত সোমবার রাত সাড়ে ১০ টায় শিরিন আক্তারের বসত ঘরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।ঐ নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছে স্থানীয় বাসিন্ধারা। ঘটনার দায়ে আটক শিরিন আক্তার তার দেয়া লাঠির আঘাতেই রিপন মল্লিক গুরুতর আহত হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। নিহত শাহ আলম রিপন মল্লিক শহরের কৃষ্ণকাঠি এলাকার আবদুল মল্লিকের ছেলে। মামলা সুত্রে জানা গেছে, নিহত আ’লীগ নেতা রিপন মল্লিকের নিকট থেকে বেশ কয়েক বছর পূর্বে সৌদি প্রবাসী কামালের স্ত্রী ও নলছিটি থানার মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আফসার শেখের মেয়ে শিরিন আক্তার কৃষ্ণকাঠি এলাকায় জমি ক্রয় করে। পরবর্তীতে সেখানে ঘর তুলে শিরিন আক্তার বসবাস করতে শুরু করলেও জমির মূল্য বাবদ কিছু টাকা বাকী থাকায় উক্ত টাকা আনা নেয়ার সূত্র ধরে তার সাথে রিপন মল্লিকের সম্পর্ক সৃষ্টি হয়। ঘটনার দিন রিপন মল্লিককে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে এনে পরিকল্পিত ভাবে মাথায় আঘাত করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে। এসময় ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন রিপন মল্লিককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, জিজ্ঞাসাবাদে আটক শিরিন আক্তার নিজেই হত্যাকান্ডে জড়িত বলে স্বীকার করেছে। জমি ক্রয় সুত্রে তার সাথে শাহ আলম রিপন মল্লিকের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। সোমবার রাতে রিপন তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে সে ডাক-চিৎকার দেয়। এক পর্যায়ে শিরিন আক্তার দরজার লাট দিয়ে রিপনকে আঘাত করলে মাথায় গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। দায়েরকৃত হত্যা মামলায় আটক শিরিন আক্তারকে গ্রেফতার দেখিয়ে অধিকতর জিজ্ঞসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহন করে শিরিন আক্তারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
