ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
পিঠা উৎসবে মেতেছে নবাবগঞ্জ সরকারি কলেজ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Thursday, 18 January, 2024, 11:24 PM

পিঠা উৎসবে মেতেছে নবাবগঞ্জ সরকারি কলেজ

পিঠা উৎসবে মেতেছে নবাবগঞ্জ সরকারি কলেজ

গ্রাম বাংলার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে শিক্ষার্থীদের অংশগ্রহনে জমকালো এক আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। বুধবার (১৭জানুয়ারী) সকাল থেকে বিকেলঅবদি এ উৎসবে ছিলো নারীপুরুষ বয়বৃদ্ধ সকলের পিঠা খাওয়ার দৃশ্য ছিলো প্রতিযোগীতার ন্যায়।

উৎসব আয়োজকরা জানায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠা-পুলির সাথে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জে এবারই প্রথম দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। আনন্দমুখর পরিবেশে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। প্রথমবারের মতো এমন আয়োজনে খুশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা। পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 

বউ সুন্দরী, জামাই পিঠা, দুধপাকন, হৃদয়হরণ, পাটিসাপটাসহ হরেক নামের বিভিন্ন পিঠার পরসা সাজিয়েছে কলেজ শিক্ষার্থীরা। বাড়িতে মা, খালা, চাচি ও প্রতিবেশী নারীদের সহযোগিতা নিয়ে নিজ হাতে পিঠা বানিয়ে উৎসবে অংশ নেয় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। বন্ধুবান্ধবদের খাইয়ে ও দর্শনার্থীদের কাছে বিক্রি করে প্রথমবারের মতো এমন উৎসবে অংশগ্রহণ করে অর্থ রোজগার করতেও দেখা যায় তাদের। 

৪০টি স্টলের মধ্য থেকে সেরা অংশগ্রহণকারী দল নির্বাচনের উপলক্ষ থাকায় হরেক রকমের পিঠা-পুলি তৈরি করে অংশ নেয়ার আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মাঝে। উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রতিটি স্টলে অংশগ্রহণকারী অংশিজনরা, 

পিঠা-পুলিসহ নানান বাহারী জাতের পিঠার মধ্যে আকর্ষণীয় ছিলো নৌকার আদলে তৈরী একজাতের পিঠা, যা দেখতে কলেজ মাঠের একটি  স্টলে আসেন বাঁধভাঙ্গা দর্শনার্থীরা সেই সাথে স্বাদ গ্রহণইচ্ছুদের ঢল ছিলো বেশ লক্ষণীয়। পিঠার বৈচিত্র্য দেখে ও পেশাদার না হয়েও শিক্ষার্থীদের এমন আয়োজনে খুশি ক্রেতা বিক্রেতা উভয়। 

বাঙালির ঐতিহ্য ও ভিন্ন ভিন্ন নাম আর স্বাদের সাথে তরুণ প্রজন্মকে পরিচয় করাতেই পিঠা উৎসবের আয়োজন বলছেন কলেজ কর্তৃপক্ষ।

৪০টি স্টলে শত রকমের পিঠার পসরা নিয়ে উৎসবে অংশ নেয় নবাবগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের চার শতাধিক কলেজ শিক্ষার্থী।উৎসব শেষে স্টলে অংশগ্রহনকারী বিজয়িদের নাম ঘোষণা করেন কর্তৃপক্ষ।

পিঠা উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর মো: রফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status