ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে স্কুল বন্ধ, স্বাভাবিক জীবন যাত্রা স্থবির
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 18 January, 2024, 11:08 PM

কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে স্কুল বন্ধ, স্বাভাবিক জীবন যাত্রা স্থবির

কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে স্কুল বন্ধ, স্বাভাবিক জীবন যাত্রা স্থবির

বাপরে বাপ! কী কনকনে ঠান্ডা। আল্লাহ' র গজব শুরু হইচে। গরীব মানুষ কাইয়ো বইচপ্যার নয়। এমন আক্ষেপের ও বিরক্তির মধ্যদিয়ে কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষজন প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার মাঘের শুরুতেই বাঘেরও দাঁত নড়িয়ে দিয়ে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে জেলার সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানিয়েছেন , আমরা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে দেয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেওয়া হবে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

এরি মধ্যে জেলার সকল দূরপাল্লার বাস, ট্রাক সহ ভারি যানবাহন কেন্দ্র থেকে গন্তব্যে পৌঁছাচ্ছে ধীরগতিতে। সন্ধ্যার পর শহর থেকে  গ্রামাঞ্চলের মানুষজন ঘর থেকে তেমন বের হতে দেখা যায়নি। রাস্তাঘাট ছিলো প্রায় মানুষশুন্য। দরিদ্র হত দরিদ্র মানুষজন একটুকরো গরম কাপড়ের আশায় বিত্তবানদের দিকে তাকিয়ে আছে। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে জেলার ৯ উপজেলায় ৬২ হাজার শীতার্ত মানুষজনকে কম্বল বিতরণ করেছে।  বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ কিছুকিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যাচছে। শীতে কাহিল হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। শীত জনিত রোগীর সংখ্যাও তুলনা মূলক বৃদ্ধি পেয়েছে। গত প্রায়২ সপ্তাহ থেকে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে শীত জনিত দূর্যোগের কারণে মানুষের স্বাভাবিক জীবন যাত্রার মান শঙ্কীত হবার অশংকা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status