ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
১৮০২ লিটার চোলাইমদ সহ ০২ জনকে আটক করেছে র‌্যাব-৫
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
প্রকাশ: Thursday, 18 January, 2024, 6:56 PM

১৮০২ লিটার চোলাইমদ সহ ০২ জনকে আটক করেছে র‌্যাব-৫

১৮০২ লিটার চোলাইমদ সহ ০২ জনকে আটক করেছে র‌্যাব-৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই ধারাবাহিকতায় রাজশাহীর তানোর উপজেলায় অভিযান পরিচালনা করে ১৮শত ২ লিটার মদসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৫।

আটকৃকত ব্যাক্তিরা হলো উপজেলার কালিকান্দার গ্রামের কান্দন হাসদারের ছেলে জামিন হাসদার (৩৬) এবং, বিষু কিস্কুর ছেলে সাগর কিস্কু (৩৫)।

র‌্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তাদে একটি আভিযানিক দল গতকাল রাতে জেলার তানোর থানাধীন ২নং বাধার ইউপির ৭নং ওর্য়াডের অন্তর্গত এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় বলাই টুডু (৫০), বসতবাড়ীর হইতে আভিযুক্তদের আটক করা হয়। ওই সময় তাদের নিকট হইতে ০৫ লিটার বোতলে করে মোট ১০লিটার এবং পলাতক আসামী বলাই টুডুর বসতবাড়ি হইতে ৬৩টি পাত্রে মোট-১৭৯২ লিটার চোলইমদসহ ১৮০২ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জানায়, পলাতক আসামী বলাই টুডু (৫০), পিতা-মৃত মাঝি টুডুর  নিকট চোলাইমদ ক্রয় করেছিল এবং র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী তার বসতবাড়ি হইতে ৬৩টি পাত্রে মোট-১৭৯২ লিটার চোলইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিল। গ্রেফতারকৃত উক্ত আসামীদের এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার তানোর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৫। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status