|
কুড়িগ্রামের ৩টি তক্ষক পাচারকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ৩টি তক্ষক পাচারকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার বিরল প্রজাতির এই সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় প্রতিবেশী দেশ থেকে চোরাইপথে সীমান্তবর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মর্মে প্রাপ্ত গোপন তথ্যেকচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৬ জানুয়ারি প্রায় ভোর রাতে বিরল প্রজাতির এই সরীসৃপ উদ্ধারসহ এর সাথে জড়িত পাচারকারী চক্রের মোঃ মোজাম্মেল হক ওরফে মজনু (৪৮), মোঃ আবুল কাশেম (৩৫), মোঃ মোর্শেদ আলম (৩০), মোঃ রিয়াজুল ইসলাম ওরফে লেবু (৪৫) ও মোঃ শাহ আলম (৪৫) সহ মোট ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। ১৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, বন্যপ্রানী সংরক্ষণ ও এর পাচার ও চোরাচালান রোধ বাংলাদেশ পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই ধারাবাহিকতায় পাচারকারীরা চক্রের ওই দলটির উপর কচাকাটা থানার পুলিশ দীর্ঘদিন ধরে নজর রাখছিল। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারিদের গ্রেফতার করা হয়। চোরাকারবারিরা তক্ষক তিনটি কুমিল্লা জেলায় পাচারের জন্য চেষ্টা চালাচ্ছি বলে তারা জানায়। উদ্ধারকৃত তক্ষক যথাযথ আইনি প্রক্রিয়ায় বন্য পরিবেশে অবমুক্তির জন্য কুড়িগ্রামের সহকারী বন সংরক্ষক জনাব মোঃ রাশিদ আরিফ এর নিকট হস্তান্তর করা হয় । এ বিষয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
