ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাউফলে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচী’র কার্যক্রম উদ্বোধন
জাহিদ শিকদার,পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 11:51 PM

বাউফলে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচী’র কার্যক্রম উদ্বোধন

বাউফলে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচী’র কার্যক্রম উদ্বোধন

পটুয়াখালীর বাউফলে গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার,ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২২ও ২০২৩ ইং অর্থবছরের অনুদান সহায়তায় পরিচালিত বিজ্ঞান ও তথ্য যোগাযোগ বিষয় দক্ষতা বৃদ্ধির জন্য অসহায় ও মেধাবী  শিক্ষাথীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচী দুটি প্রশিক্ষন কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করা হয়।
 স্থানীয় বেসরকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (আর.ডি.এস) এর আয়োজনে বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১ টার সময় কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসা ও ১২টার সময় কালাইয়া হায়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শেথ রাসেল ডিজিটাল ল্যাব মিলনায়তনে বাউফল উপজেলা নির্বহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজী প্রধান অতিথি থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দুটি কেন্দ্রের ৮০ জন প্রশিক্ষনাথী উপস্থিত ছিলেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেসরকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (আর.ডি.এস) এর নির্বাহী পরিচালক আব্দুল খালেক, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, কালাইয়া হায়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-আর রশিদ, আর.ডি.এস প্রশিক্ষক অঞ্জলী রানী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মী বৃন্দ। পর্যায়ক্রমে এ প্রকল্পের মাধ্যমে অসহায় ও মেধাবী  শিক্ষাথীদের বিনামূল্যে ২৪০জন প্রশিক্ষনার্থীদের কম্পিউটার প্রশিক্ষন দেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status