ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের কম্বল বিতরন করছেন পুলিশ সুপার
জাহিদ শিকদার, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 11:48 PM

পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের কম্বল বিতরন করছেন পুলিশ সুপার

পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদের কম্বল বিতরন করছেন পুলিশ সুপার

পটুয়াখালী জেলায় গত ১০ দিন ধরে কনকনে শীতে  যুবুথুবু হয়ে পরেছেন বহু দরিদ্র মানুষ। তাদের এমন কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়ে দিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। সম্পুর্ন ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের জন্য কম্বল ও শীতবস্ত্র নিয়ে গত ৭দিন ধরে প্রতি রাতে শহরের লঞ্চঘাট, চৌরাস্তা, বাসস্টান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে খুঁজে খুঁজে  অসহায় দরিদ্রদের মাঝে বিতরন করছেন তিনি। এতে উপকৃত হচ্ছেন অনেক শীতার্ত মানুষ ও তাদের পরিবার। 

পুলিশ সুপারের সহয়তা মূলক এ কার্যক্রমে সাথে থাকেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের, মোঃ সাজেদুল ইসলাম সজল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীমউদ্দীন সহ একদল পুলিশ সদস্য। 
পুলিশ সুপার বলেন, আমাদের সমাজে বহু সচ্ছল ব্যক্তি আছেন ,শীত নিবারনের জন্য তাদের শরীর ধাপে ধাপে বিভিন্ন পোশাকে আবৃত করেন। লেপ ,কমফোর্ট,থাকার পরও বাড়িতে ব্যবহার করেন রুম হিটার, গ্রীজার। অথচ সেই সকল বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে, দরিদ্র জনগনকে শীতের কষ্ট ভোগ করা লাগতো না। তিনি সম্ভব্য সকলকে এই শীতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর উদার্ত আহবান জানান।
তিনি বলেন,, শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত জেলা পুলিশ ও তার ব্যক্তিগত সম্ভাব্য সহায়তায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রাখবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status