ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নিবার্চন সহিংসতায় ৬ মামলায় ৫৮ আসামী, অজ্ঞাতনামা ৫ হাজার ৩'শতাধিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 11:35 PM

নিবার্চন সহিংসতায় ৬ মামলায় ৫৮ আসামী, অজ্ঞাতনামা ৫ হাজার ৩'শতাধিক

নিবার্চন সহিংসতায় ৬ মামলায় ৫৮ আসামী, অজ্ঞাতনামা ৫ হাজার ৩'শতাধিক

চট্টগ্রাম-১৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনায় চন্দনাইশ, দোহাজারী, ধোপাছড়ি, হাশিমপুরসহ ৬টি মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার ৩’শ ১৫ জনকে আসামী করে মামলাগুলো দায়ের করা হয়। এ সকল মামলার কারণে গ্রেফতার আতংকে রয়েছে অনেক নেতাকর্মী। দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে গত ৬ জানুয়ারি রাতে উপজেলার চৌধুরী পাড়ার শেখ টিপু চৌধুরী (সাবেক ভিপি)’র বাড়িতে হামলার ঘটনায় আবদুর রহিমসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জন আসামী করেশেখ টিপু চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে ৭ জানুয়ারি বিকালে দোহাজারী পৌরসভার সম্মুখে দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম কায়সারের উপর হামলার ঘটনায় আমিনুল ইসলাম কায়সার বাদি হয়ে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনুসহ ১৩ জনের নাম উল্লেখ করে ৭০/৮০ জন অজ্ঞাতনামা আসামী দিয়ে গত ১২ জানুয়ারি মামলা দায়ের করা হয়। ৭ জানুয়ারি সকালে হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাকে মারধর করার ঘটনায় মোঃ জসিম উদ্দীনসহ ৪ জনকে আসামী করে ৯ জানুয়ারি মামলা দায়ের করেন।  একইদিন দুপুরে বদুর পাড়া এলাকায় ভোট কেন্দ্রের সামনে পুলিশের গাড়ি ভাংচুর করার ঘটনায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে গত ১২ জানুয়ারি গাড়ি চালক বাপ্পি দাশ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ৭ জানুয়ারি তথা ভোটের দিন ভোর রাতে বুলার তালুক এলাকায় ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল জলিলের বাড়িতে হামলার ঘটনায় তিনি  বাদি হয়ে
গত ১১ জানুয়ারি কাউন্সিলর আবু তৈয়ুবসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামী করে মামলাটি দায়ের করা হয়। ভোটের দিন সন্ধ্যায় ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ঘটনায় প্রিজাইডিং অফিসার ও দোহাজারী রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বাদি হয়ে গত ১১ জানুয়ারি ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০০/৫০০০ আসামী করে মামলাটি দায়ের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status