|
সোনামসজিদ স্থলবন্দরে ২ হাজার শ্রমিকের মাঝে কম্বল বিতরণ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() সোনামসজিদ স্থলবন্দরে ২ হাজার শ্রমিকের মাঝে কম্বল বিতরণ এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ সপৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন। এসময় বক্তারা বলেন, গত কয়েকদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-সহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। এতে করে ছিন্নমূল মানুষেরা আছেন দারুন কষ্টে। তাদের জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরা। আর তাই শীতার্তদের শীত নিবারণে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বক্তারা। কম্বল বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) আলিমুজ্জামান বকুল, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার টিপু সুলতান, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া-সহ অন্যান্যরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
