|
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
|
![]() এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আবুল হাসান খন্দকার বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ-তিতিক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠানে মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দাসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাসমাতুল্লাহ মূল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হালিম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন । বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
