|
মেসবাহুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেসবাহুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মঙ্গলবার আসর নামাজের পরে তার নামে নামকরণ করা সড়কের প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের নিজ বাসভবন হক মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল বাস্তবায়ন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাচ্চু ডাক্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে দুপুরে বালিয়াডাঙ্গা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয় এবং সকালে মরহুমের বাসায় কুরআন খতম করানো হয়। ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কবর জিয়ারত করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের মেয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বালুগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক নেতা শহিদুল হুদা অলক এবং মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামালসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
