ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
প্রকাশ: Monday, 15 January, 2024, 11:28 PM

চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ পন্থায় ইয়াবা পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। 

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পৌরসভাধীন লাকসাম রোড নামকস্থানে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান যোগে মাদক পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চেক পোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ট-২৪-০৫৩৪) গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক ও তার সহকারী পালিয়ে যাওয়া চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যানের চেসিসের নিচে বিশেষ পন্থায় পাইপের ভিতরে লুকানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় কাভার্ডভ্যানের চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত ইউনুছ মন্ডলের ছেলে জহরুল ইসলাম (৪৫) ও সহকারী একই উপজেলার শিহালী হাজীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিন্টু মিয়াকে (৪২) আটক করে। এ সময় তাদের থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status