ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনীতে শীতার্তদের মাঝে সাংসদ নিজাম হাজারীর কম্বল বিতরণ
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Monday, 15 January, 2024, 11:30 PM

ফেনীতে শীতার্তদের মাঝে সাংসদ নিজাম হাজারীর কম্বল বিতরণ

ফেনীতে শীতার্তদের মাঝে সাংসদ নিজাম হাজারীর কম্বল বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সোমবার (১৫ জানুয়ারি) সকালে নিজ বাস ভবনের সামনে কম্বল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তিনি। এসময়৷ শীতার্তদের মাঝে বিতরণের উদ্দেশ্যে ফেনী সদর আসনের ১২ ইউনিয়ন ও ফেনী পৌরসভার ১৮ ওয়ার্ডের জনপ্রতিনিধি ও দলীয়  দলীয় নেতৃবৃন্দের কাছে
 প্রায় ৩০ হাজার কম্বল তুলে দেন নিজাম হাজারী। 
 

কম্বল বিতরণকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রতি বছর আমি আমার নিজ উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। এবারও বিতরণের জন্য গত জাতীয় সংসদ নির্বাচনের আগে এ কম্বলগুলো আনা হলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বিধায় নির্বাচন চলাকালীন সময়ে  কম্বলগুলো বিতরণ করা হয়নি। আজকে  আমার নির্বাচনী এলাকার ১২ টি ইউনিয়নসহ ফেনী পৌরসভার ১৮ টি ওয়ার্ডে ৯'শত পিস করে কম্বল সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে। আমি চাই আমার নির্বাচনী এলাকার একটি মানুষও যেন শীতে কস্ট না করে। এসময় তিনি কম্বল বিতরণ সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে কম্বল বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দেন। 
 

কম্বল বিতরণ অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শ ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে. শহীদ খোন্দকার, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ 


প্রসঙ্গত, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী প্রতি বছর তার নির্বাচনী এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করে থাকেন। তারই অংশ হিসেবে নির্বাচনী এলাকার ১২ টি ইউনিয়ন ও ফেনী পৌরসভার ১৮ টি ওয়ার্ডের অসহায় শীতার্তদের মাঝে ৩০ হাজারের অধিক কম্বল বিতরণের উদ্যোগ নেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status