ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা
জাহিদ শিকদার, পটুয়াখালী
প্রকাশ: Monday, 15 January, 2024, 11:25 PM

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রবিবার রাতে সদর রোডের পুরাতন টাউন হলের সামনে, স্বর্না ভবনে "পটুয়াখালী জেলা প্রেসক্লাবে  সাংবাদিকদের সাথে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার তার সহকর্মী পুলিশ কর্মকর্তাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকতার পেশা অনেকটা একই রকম। আমরা সকলেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করি। দেশের উন্নয়নে এবং সরকারের সহযোগিতায় সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। আপনাদের মাধ্যমে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাই। প্রয়োজনে আপনাদের জন্য পুলিশের সহযোগিতা থাকবে। 
অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা মোঃ জসীম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নাজিম উদ্দিন, সহসভাপতি মো. জুয়েল মৃধা,আল মামুন, দপ্তর সম্পাদক সুমন দাস অভি, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সুজন, অর্থ সম্পাদক মো. মন্জুর মোর্শেদ তুহিনসহ ক্লাবের ৩২ জন সদস্যবৃন্দ।
মতবিনিময় শেষ প্রেসক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে পুলিশ সুপার ও তার সফর সঙ্গীরা নৈশ ভোজে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status