|
বাউফলে মৃত্যুর ১২ বছর পর জীবিত দেখিয়ে আবেদন!
মোঃ কাওছার আহমেদ,বাউফল
|
![]() বাউফলে মৃত্যুর ১২ বছর পর জীবিত দেখিয়ে আবেদন! পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের আওতাধীন বাউফল পৌরসভার বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় এমন ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, যশোদার বাসাটি দখলে নেওয়ার জন্যই অবৈধভাবে ভাড়াটে শান্তি রঞ্জন তার নামে ওই মিটার কাগজপত্র করে নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিপারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জানা গেছে, বাউফল পৌরসভার ৪নং ওয়ার্ডের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় যশোদা দেবনাথের পাকা টিনসেড ঘর রয়েছে। প্রায় ৪০ বছর আগে থেকে ওই ঘরে তার নামে বিদ্যুতের মিটার ছিল। তিনি ২০১১ সালের ২৬ জানুয়ারি মারা যান। মৃত যশোদা দেবনাথের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই ঘর ভাড়া দিয়ে পাশের দশমিনা উপজেলার গোপালদি গ্রামে থাকেন। সেই সুযোগে শান্তি রঞ্জন দেবনাথ নামে তার এক আত্মীয় মৃত যশোদা দেবনাথকে জীবিত দেখিয়ে তার নামের মিটারটি হস্তান্তরের জন্য পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করেন এবং একই স্থানে ২০২২ সালের ৭ ডিসেম্বর শান্তি রঞ্জন দেবনাথের নামে একটি নতুন মিটারের সংযোগ দেন। যশোদা দেবনাথের ছেলে কানাই চন্দ্র দেবনাথ জানান, পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করে আসছেন। কোনো বকেয়া নেই। এরপরেও তার মৃত বাবাকে প্রায় ১২ বছর পর জীবিত দেখিয়ে তার (যশোদা) নামে আবেদন করে মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি জানার পর পুনঃসংযোগ দেওয়ার জন্য পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর আবেদন করেন। এক বছর পর্যন্ত তারা ঘুরাতে থাকে। নিরুপায় হয়ে পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। শান্তি রঞ্জন দেবনাথ জানান, মৃত ব্যক্তির নামে কে বা কারা আবেদন করেছেন তা তিনি জানেন না। তবে তিনি যে তার নামে মিটার নিয়েছেন, তা তার ঘরেই স্থাপন করেছেন বলে দাবি করেন। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধূরী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে তদন্ত করছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
জবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত, সেরা ১০ শিক্ষার্থী নির্বাচিত
