|
চাঁপাইনবাবগঞ্জে দেড়কোটি টাকার হেরোইনসহ শাহাদাত আটক, মটরসাইকেল জব্দ
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাঁপাইনবাবগঞ্জে দেড়কোটি টাকার হেরোইনসহ শাহাদাত আটক, মটরসাইকেল জব্দ জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল। আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার কাগমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাদাত হোসেন (২৩)। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটেলিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মো. সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় সোনামসজিদ হতে কানসাট যাবার পথে দুপুর ১টায় একটিমটরসাইকেল তল্লাশী কালীন মটরসাইকেলের ক্যরিয়ারে কালো ব্যাগে ঝুলানোঅবস্থায় ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী শাহাদাতকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদাত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
