ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 11 January, 2024, 12:07 AM

কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে গতকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আনুষ্ঠিত  হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২তম  ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম প্রহরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব আমান উদ্দিন আহমেদ মন্জু'র আহবানে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও অংগসমূহের নেতৃবৃন্দ প্রত্যুষে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সকাল ৯ টায় কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জনাব কাজিউল ইসলামের আয়োজনে দাদামোড়স্থ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় পৌর মেয়র কাজিউল ইসলাম উপস্থিত সকল নেতাকর্মী ও তরুণদের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৯০ দিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের জনগনের দাবি ও আন্তর্জাতিক চাপে মুক্তি পেয়ে প্রথমে লন্ডন ও পরে দিল্লি হয়ে আজকের এই দিনে বাংলাদেশে ফিরে আসেন, তাঁর এই ফিরে আসাই ছিল বাঙালি জাতির জাতীয় জীবনের
অনুপ্রেরণা। সেটা আমাদের ধরে রাখতে হবে।
বঙ্গবন্ধু' র আদর্শে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status