ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের খাবার মেন্যুতে যা থাকছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 January, 2024, 12:42 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 January, 2024, 12:47 PM

বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের খাবার মেন্যুতে যা থাকছে

বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের খাবার মেন্যুতে যা থাকছে

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ অনুষ্ঠান শেষে তাদের আপ্যায়নের জন্য নানা বাহারি খাবারের আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু লিস্ট থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে। মেন্যুতে মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, খাবারের টেবিলে থাকবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা।

মিষ্টি মুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাবা। এছাড়া কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলের বাস্কেটও থাকবে। এছাড়া বঙ্গভবনের সবুজ লনে শামিয়ানার নিচে চা-কফিতে জমবে শেষ সময়ের আড্ডা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status