|
নিজেও প্রার্থী, কিন্তু ভোট দিলেন নৌকায়!
জাহিদ শিকদার, পটুয়াখালী
|
![]() নিজেও প্রার্থী, কিন্তু ভোট দিলেন নৌকায়! জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে প্রার্থী হয়েছিলেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আসম ফিরোজ নৌকা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত মো. মহসিন হাওলাদার লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপি মনোনীত মাহবুবুল আলম সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত জোবায়ের হোসেন রাসেল টেলিভিশন প্রতীক। নির্বাচনের শুরুতেই নৌকা প্রতীক ও টেলিভিশন প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকের তেমন কোনো প্রচার প্রচারণা লক্ষ্য করা না গেলেও নির্বাচনের শেষের দিকে লাঙ্গল ও সোনালী আঁশের দায়সারা প্রচারণা দেখা গেছে। টেলিভিশনের জোবায়ের রাসেল প্রচার প্রচারণার জন্য নিজেকে অনিরাপদ ভেবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন। সেই প্রেক্ষিতে তিনি পুলিশ নিয়ে প্রচার প্রচারণাও করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি, কিন্তু যাকে দেখে ভোট দিলাম সে কিনা ভোট দিলো নৌকায়। একে কি বলা যায়? টেলিভিশন প্রতীকের প্রার্থী হয়ে নৌকায় ভোট দিলেন কেন, এমন প্রশ্নের জবাবে জোবায়ের হোসেন রাসেল বলেন, আমি তো নৌকার লোক। আমার রক্তে আওয়ামী লীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে। এমন সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি বলে দাবি করেন। প্রসঙ্গত, পটুয়াখালী-২ বাউফল আসনে মোট কেন্দ্র ১১৪। নৌকা পেয়েছেন- ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট, সোনালী আঁশ ১ হাজার ২৯৫ ভোট, টেলিভিশন ২ হাজার ২৩১
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
