ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ ভোট দেবেন রাষ্ট্রপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 11:32 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 January, 2024, 10:12 AM

আজ ভোট দেবেন রাষ্ট্রপতি

আজ ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। কিন্তু তার আগেই আজ বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- চার ধরনের ভোটাররা ডাকে বা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই ধারাবাহিকতায় এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদান উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status