ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ১১ দেশের ৮০ প্রতিনিধি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 11:30 PM

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ১১ দেশের ৮০ প্রতিনিধি

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ১১ দেশের ৮০ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১১টি দেশের প্রায় ৮০ জন প্রতিনিধি বাংলাদেশে আসার বিষয় চূড়ান্ত হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের খবর সংগ্রহের জন্য বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীর বাংলাদেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় দেড়’শ বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানা গেছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

তাতে সাড়া দিয়ে এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, মরিশাসসহ ১১টি দেশের প্রায় ৮০ জন নির্বাচনি পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে একটি অংশ আমন্ত্রিত এবং বাকিরা নিজেদের উদ্যোগে আসছেন।

জানা যায়, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকেরা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে ভারত, রাশিয়া, মরিশাস, শ্রীলংকার নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে থাকবেন।

সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), কমনওয়েলথ, ইসলামী সহযোগিতা সংস্থা, আরব পার্লামেন্ট এবং আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।

এদিকে নির্বাচন কমিশনের আমন্ত্রণে যে সব বিদেশি পর্যবেক্ষণে আসবেন তাদের বাংলাদেশে থাকার সময় থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ বাংলাদেশ বহন করবে। আর যারা নিজেদের উদ্যোগে আসবেন তাদের নিজেদেরই পুরো খরচ বহন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status