ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সত্যি হলো শাকিবের নায়িকাকে নিয়ে ওঠা গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 1:19 PM

সত্যি হলো শাকিবের নায়িকাকে নিয়ে ওঠা গুঞ্জন

সত্যি হলো শাকিবের নায়িকাকে নিয়ে ওঠা গুঞ্জন

টলিউডের ইধিকা পাল ঢালিউডে সফলতা পান শাকিব খানের হাত ধরে। প্রথম ছবি ‘প্রিয়তমা’ দিয়েই সফলতা পান এই নায়িকা।

সদ্য বিদায়ী বছরের শেষ দিকে তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। শোনা যায়, ঢালিউড সুপারস্টারের পর টলিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন তিনি।

সেসময় ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে পরিচালক সুজিত দত্ত ওরফে রিনোর পরবর্তী ছবিতে জুটি বাঁধবেন দেব-ইধিকা। পুরোদস্তুর বাণিজ্যিক ছবি হবে এটি। নাম ‘খাদান’।

তখন বিষয়টি নিয়ে তেমন কিছু বলেননি এই অভিনেত্রী। তবে, নতুন বছরের প্রথম দিন-ই অবসান টেনেছেন জল্পনার। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন, গুঞ্জনটি সত্য। ‘খাদান’ ছবিতে দেবের সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি।

বছরের পয়লা দিন-ই প্রকাশ্যে এসেছে ‘খাদান’-এর ফার্স্ট লুক। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেটি শেয়ার দিয়ে ইধিকা লিখেছেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ডেবিউ কাজের প্রথম লুক পোস্টার শেয়ার করছি। এখানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছি আমি। অ্যাড্রেনালাইন-পাম্পিং থ্রিলস ও হার্ট-স্টপিং অ্যাকশনের জন্য প্রস্তুত হোন। কারণ, আমরা সবচেয়ে বড় অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে আসছি। এই বছরই আসছে ‘খাদান’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status