|
নির্বাচনের দিন পুরোপুরি সচল থাকবে মোবাইল নেটওয়ার্ক
নতুন সময় প্রতিবেদক
|
![]() নির্বাচনের দিন পুরোপুরি সচল থাকবে মোবাইল নেটওয়ার্ক সোমবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস’ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব এসব কথা জানান। ইসি সচিব বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন যাবতীয় তথ্যউপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে। ভোটের দিন স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা অন্তর ভোটের হিসাব প্রকাশ করা হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’-এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন নাগরিকরা। এছাড়া ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব। অ্যাপটি উদ্বোধনকালে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন এবং এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
