|
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তানভীর
মো: মাসুম বিল্লাহ ,পিরোজপুর
|
![]() পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তানভীর গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে একমাত্র সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে শামীম সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পদকসহ অন্য সবাই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। আজ সকাল ১১ টায় প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে রেজাউল ইসলাম শামিম এর প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক সমকাল ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বা”চু। মোট ৪৯ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টরেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটনেজারত ডেপুটি কালেক্টরেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ ফলাফল ঘোষণা করেন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক-তামিম সরদার। নির্বাহী সদস্যরা হলেন- মাহমুদ হোসেন গৌতম চৌধুরী, এমএ রব্বানী ফিরোজ, মো. খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, কে.এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসান মামুন ,হাবিবুর রহমান এবং ওয়াহিদ হাসান বাবু।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
