ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
​মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Monday, 28 September, 2026, 4:02 PM

​মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি

​মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই সন্তানের জননী প্রিতিলতা (২৬)। পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মাদকসেবী স্বামী সুজন মোল্লা ও দেবর আলামিনের নির্মম নির্যাতন থেকে রক্ষা পেতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আকুতি জানিয়েছেন তিনি।

​গত ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টার দিকে হরেকৃষ্ণপুর গ্রামে প্রিতিলতার শ্বশুর মোহন মোল্লার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ও মাদক কারবারি স্বামী সুজন মোল্লা এবং দেবর আলামিন (২২) কৃষিকাজে ব্যবহৃত টেঙ্গি দিয়ে প্রিতিলতার মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত অবস্থায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কোনো চিকিৎসার ব্যবস্থা না করায় এবং খোঁজখবর না নেওয়ায় স্থানীয় লোকজন তাকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার মাথায় প্রায় আটটি সেলাই ও একাধিক ইনজেকশন দিয়ে রক্তক্ষরণ রোধ করেন। বর্তমানে তিনি আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

​১০ বছরের সংসার জীবনের কান্না:

কান্নাজড়িত কণ্ঠে প্রিতিলতা জানান, ১০ বছরের সংসার জীবনে তাদের আলিফ (৮) নামের একটি পুত্র সন্তান (মাদ্রাসায় অধ্যয়নরত) এবং আয়েশা (সাড়ে চার বছর) নামের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের প্রথম কয়েক বছর ভালো কাটলেও পরবর্তীতে স্বামী মাদকাসক্ত হয়ে পড়েন এবং স্থানীয় বখাটেদের সহযোগিতায় মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়েন। মাদকের টাকার জন্য প্রিতিলতার ওপর নেমে আসে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন।

স্বামীর চাপে তিনি বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে লোন তুলতে বাধ্য হন। এছাড়া তার পিতার দেওয়া স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্র এমনকি ছাগল পর্যন্ত বিক্রি করে সর্বস্বান্ত করেছে এই মাদকাসক্ত স্বামী ও দেবর।

​পরিবারের প্রতিক্রিয়া:

ভুক্তভোগী প্রিতিলতার পিতা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন দক্ষিণ চরনারানদিয়া গ্রামের মিজানুর রহমান মৃধা তার মেয়ের ওপর চলা এই অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রিতিলতার সুচিকিৎসা এবং মাদকাসক্ত জামাই ও তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status