|
বাগমারায় আ’লীগ নেতা মুঞ্জুরের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় আ’লীগ নেতা মুঞ্জুরের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক মুঞ্জুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। মরহুম মুঞ্জুর রহমান এর বাড়ি বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেউলিয়া নির্বাচন অফিসের পরিচালক ছিলেন তিনি। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুঞ্জুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
