|
পুলিশ পরিচয়ে মুরগি ব্যবসায়ীর ২৫ হাজার টাকা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() পুলিশ পরিচয়ে মুরগি ব্যবসায়ীর ২৫ হাজার টাকা ছিনতাই তিনি প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যানযোগে মুরগী আনতে গোমস্তাপুর যাওয়ার সময় শিমুলতলা নামক স্থানে পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে । এ সময় তার কাছে জাল টাকা আছে বলে তারা তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাকে থানায় যোগাযোগ করতে বলে। সে জানায়, ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনকে সাধারণ পোশাকে দেখতে পায়। ভুক্তভোগী অভিযোগ করতে থানায় গেলেও অভিযোগ না নেয়ার বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ মোবাইল ফোনে জানান, ভুক্তভোগীরা এখনও পর্যন্ত কোন অভিযোগ করতে আসেনি। তারা আসলে আমরা অভিযোগ নিবো। তাছাড়া এটা যেহেতু পুলিশ পরিচয়ে ঘটেছে। সেহেতু আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখবো। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
