|
নরসিংদী জেলায় সর্বোচ্চ করদাতার সম্মাননা স্মারক পেলেন আজিজুর রহমান ভূঁইয়া
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
|
![]() নরসিংদী জেলায় সর্বোচ্চ করদাতার সম্মাননা স্মারক পেলেন আজিজুর রহমান ভূঁইয়া চিঠির মাধ্যমে জানতে পারেন জেলা ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে মনোনীত হয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্যাক্স কার্ড, ডিজিটাল স্মার্ট কার্ড ও সম্মাননা স্মারক দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে জেলার শ্রেষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান "শান্তা এন্টারপ্রাইজ" এর স্বত্বাধিকারী আজিজুর রহমান ভূঁইয়া খোকন এই সম্মাননা স্মারক গ্রহণ করে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে সম্মান আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাই করদাতার সকল কর্মকর্তা গণকে। তিনি নরসিংদীর শিবপুর সদর উপজেলার পশ্চিম পাড়া মহল্লার মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। খোকন প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
