ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার, নারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 December, 2023, 12:34 AM

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার, নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার, নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক দু'টি অভিযান পরিচালনা করে ৭টি বিদেশী পিস্তল, ১৩টি ম্যাগজিন, ২৪২ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলিসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের গোবরাতলা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।

এ সময় তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশের গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি ও চকপাড়া বিওপির সদস্যরা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। এ সময় রুমি বেগম নামে এক নারীকেও আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর এসএম ইমরুল কায়েস। উপস্থিত সকলে গণমাধ্যমকে জানান অস্ত্র গোলাবারুদ, বিস্ফোরকসহ মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক নারীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status