|
ইয়াবা সহ নরসিংদীর মাধবদীতে একজনকে গ্রেফতার
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
|
![]() ইয়াবা সহ নরসিংদীর মাধবদীতে একজনকে গ্রেফতার ২০ ডিসেম্বর রাত ১০টার পর মাধবদী পৌরসভার আনন্দী চৌরাস্তা মোড় সংলগ্ন নতুন ব্রীজের উপর থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এস আই (নিরস্ত্র) মোঃ ফজলে রাব্বী মোল্লা সঙ্গীয় এস আই (নিরস্ত্র) মোঃ আরিফুর রহমান ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনোয়ার হোসেন মাধবদী থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি চলাকালীন সময়ে মাধবদীর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাধবদী নতুন ব্রীজের উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে। তখন ঘটনাস্থল থেকে পুলিশ মোঃ ওয়াসিম ওরফে শিশুকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক সম্রাট মোঃ ওয়াসিম ওরফে শিশুর নামে ইতিপূর্বে মাধবদীতে নিয়মিত একাধিক মামলা সহ মাদক দ্রব্য আইনে বহু মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
