|
নলছিটিতে এমপি আমু'র মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আমিন হোসেন ,নলছিটি
|
![]() নলছিটিতে এমপি আমু'র মত বিনিময় সভা অনুষ্ঠিত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল এগারো টায় কুলকাঠি ইউনিয়নের পাওতা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে কুলকাঠি ইউনিয়ন আয়োমীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক,ঝালকাঠি-২ আসনে আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু। এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সভাপতি সর্দার মো.শাহআলম,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
