ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নতুন লোগো উন্মোচন করেছে গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 December, 2023, 5:46 PM

নতুন লোগো উন্মোচন করেছে গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল

নতুন লোগো উন্মোচন করেছে গ্লোবাল স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল

সাশ্রয়ী মূল্যে সেরা কোয়ালিটির ইলেকট্রনিক পণ্য সরবরাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, সম্প্রতি তাদের লোগো রি-ব্র্যান্ডিংয়ের ঘোষণা করেছে। আইটেল জানিয়েছে তাদের প্রতিশ্রুতির অংশ হিসাবে উদীয়মান বাজারের প্রযুক্তিগত চাহিদা মেটাতে রি-ব্র্যান্ডিং আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এই পরিবর্তনটি আইটেল ব্র্যান্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যা ব্র্যান্ডের কমিটমেন্টকে আরও দৃঢ় করবে পাশাপাশি নতুন লোগো আগের থেকে হয়েছে আরও মর্ডান এবং ফ্রেশ। 

অস্ট্রেলিয়াভিত্তিক গ্লোবাল ডিজাইন প্রতিষ্টান ‘ডিজাইন স্টুডিও’ আইটেলের নতুন লোগো ডিজাইন করেছে, যেটি তুলে ধরে তারুণ্য, উদ্যমী এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রতীক। নতুন এই লোগোটি পুরানো লোগো থেকে অনেকটাই আলাদা, আইকনিক স্পিচ বাবলটি সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে, যা নির্দেশন করে কানেকশন এবং কমিউনিকেশনের প্রতি ব্র্যান্ডের অঙ্গীকারের প্রতীক। নতুন মেজেন্টা ধাঁচের রং দিচ্ছে ইতিবাচক এবং তারুণ্যের ভাইব। লোগোর টাইপোতে ব্যবহৃত সামঞ্জস্যপূর্ণ স্যালটেন্ড এংগেল তুলে ধরছে আইটেলের ভবিষ্যত পরিকল্পনার প্রতীক যা ব্র্যান্ডের প্রডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে কমিউনিটিকে ক্ষমতায়ন এবং সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

১৬ বছর আগে প্রতিষ্ঠিত আইটেল, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী স্মার্ট লাইফ প্রযুক্তি পণ্য সরবরাহ করা ও লেটেস্ট প্রযুক্তিগত ইনোভেশন ব্যবহার করার প্রতিশ্রুতি বদ্ধ। একটি মোবাইল ফোন ব্র্যান্ড থেকে একটি 'স্মার্ট লাইফ' ব্র্যান্ডে বিকশিত হয়ে, আইটেল একটি বৈচিত্র্যময় ব্র্যান্ড ইকোসিস্টেমের জন্ম দিয়েছে যা বর্তমানে গ্রাহকদের স্মার্ট লাইফে বিভিন্ন চাহিদা পূরণ করছে। 

আইটেল গ্লোবালি বিভিন্ন ধরণের পণ্য অফার করছে যার মধ্যে রয়েছে স্মার্টফোন, এক্সেসরিজ, পারসোনাল কেয়ার প্রডাক্ট এবং হোম অ্যাপ্লায়েন্সেস, যার লক্ষ্য ইকো-সিস্টেম সেবা প্রদান করে উদীয়মান বাজারে গ্রাহকদের একটি ভাল লাইফস্টাইলে সহায়তা করা। ২০২৩কিউ২-এ আইডিসি বিক্রয় তথ্য অনুযায়ী, আইটেল মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইনোভেশন এবং গ্রাহক চাহিদা অনুযায়ী প্রডাক্ট ডিজাইনের জন্য।

বিবৃতিতে আরও বলা হয় 'এনজয় বেটার লাইফ' স্লোগানকে লক্ষ্য রেখে আইটেল কাজ করে যাচ্ছে বিশ্ব জুড়ে এবং এই লোগো পরিবর্তনটি সেই যাত্রায় এগিয়ে যাওয়ার একটি বিশেষ পদক্ষেপ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status